প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
বিএনপির সাবেক মহাসচিবের গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৭ সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়তলি-চুয়েট বিটের পুলিশ চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার পর রাঙ্গুনিয়ার পোমরা গোচরা বাজার এলাকায় মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে পুলিশ সিগন্যাল দিলে সোহেল হোসেন মোটরসাইকেল নিয়ে রাঙ্গুনিয়ার দিকে পালিয়ে যান। পরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় পোমরা গোচরা বাজার এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে আটক করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন বলেন, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলার ঘটনায় সোহেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় অংশ নেন। এ সংক্রান্ত ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, সোহেল হোসেনের বিরুদ্ধে এলাকায় সহিংসতা, নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সোহেল হোসেন আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগগুলো যাচাই করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট